গান্ধী জয়ন্তীর দিন, ভারতের রাজধানীতে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীকে ব্যাপক সংখ্যায় মোতায়েন করা হয়েছিল। তাদের লক্ষ্য ছিল শত শত বিক্ষোভকারীর নতুন এক ঢেউকে সামাল দেওয়া, যারা দেশের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছেন—যাঁর বিরুদ্ধে খোদ তাঁর সহকর্মীরাই বিদ্রোহ করেছেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বাধীন ভারত সরকার কি জুলাই ২০২৬-এর ‘যন্তর প্রদেশ’-এর ঘটনা থেকে কোনো শিক্ষা নিয়েছে? সে সময় তরুণদের আন্দোলনের মুখে তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। ‘জাতির জনক’ মহাত্মা গান্ধী আমাদের যে পথ দেখিয়ে গেছেন, আমাদের কি সেই পথ অনুসরণ করা উচিত নয়?
পোস্ট-প্রোডাকশন: মিঠুন প্রামাণিক ও সৌরভ পাল